নারী সংরক্ষণ বিল আসলে NRC চক্রান্ত, বিস্ফোরক মমতা!

নারী সংরক্ষণ বিল আসলে NRC চক্রান্ত, বিস্ফোরক মমতা!

পুনর্বিন্যাস বিল এবং নারী সংরক্ষণ বিল একসঙ্গে পাস করানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই বিল দুটিকে একত্রে পেশ করার মাধ্যমে নারীদের আসাম্মান করা হচ্ছে। তিনি দাবি করেন যে, নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন এবং এই প্রক্রিয়ার আড়ালে বাংলাকে ভাগ করার চক্রান্ত ও এনআরসি বাস্তবায়নের চেষ্টা চলছে।

এদিনের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, তেজস্বী যাদব এবং অখিলেশ যাদবের মতো নেতাদের সঙ্গে তাঁর কথা হয় এবং তেজস্বী যাদব বাংলায় আসতে ইচ্ছুক বলেও তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *