বামের ভোট রামে, স্বীকারোক্তিতেই শোরগোল!

বামের ভোট রামে, স্বীকারোক্তিতেই শোরগোল!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এক সাক্ষাৎকারে তিনি কার্যত মেনে নিয়েছেন যে, গত কয়েকটি নির্বাচনে বাম সমর্থকদের ভোটের একটি বড় অংশ বিজেপির ঝুলিতে গিয়েছে। বিমান বসুর দাবি, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে এক সুগভীর ‘গোপন সমঝোতা’র কারণেই বামেদের ভোট অন্য শিবিরের দিকে সরেছে। তিনি জানান, মানুষ ভুল বুঝিয়ে বা মোহে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

বামেদের ভোট অন্য দলে যাওয়ার পেছনে শাসকের অসহযোগিতাকেও দায়ী করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। তাঁর অভিযোগ, তৃণমূল ও বিজেপি উভয় দলই ভয় ও প্রলোভনের মাধ্যমে বাম কর্মীদের সরিয়ে দেওয়ার রাজনীতি করছে। তিনি আরও দাবি করেন, বামেরা যখনই শক্তিশালী হওয়ার চেষ্টা করে, তখন বিভিন্ন মহলে তাদের ‘ভোট-কাটুয়া’ বলে দাগিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে বাম সমর্থকদের ‘রামের মোহ’ কাটিয়ে বামেদের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বামফ্রন্ট চেয়ারম্যানের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দাবি, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বিমান বসু এখন অজুহাত খুঁজছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের মতে, বামেরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় মানুষ বিজেপির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *