চিন্তিত মদের দোকানের মালিকেরা
April 25, 20264:54 am

টানা চার দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ফের মদের দোকান খুলেছে রাজ্যে। কিন্তু ক্রেতাদের হুড়োহুড়িতে ‘স্টক’ প্রায় শেষ। নতুন করে অর্ডারও দেওয়া যাচ্ছে না। কীভাবে শনিবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি সামাল দেবেন, তা নিয়ে আপাতত চিন্তিত শহরের মদের দোকানের মালিকেরা। জানাচ্ছেন, সাধারণ সময়ে সারা দিনে যে পরিমাণ মদ বিক্রি হয়, শুক্রবার দুপুরের মধ্যেই তার চেয়ে কয়েক গুণ বেশি মদ বিক্রি হয়ে গিয়েছে।