বাইক ব্যবহারে কমিশনের নিষেধাজ্ঞা খারিজ
April 25, 20264:55 am

ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত মোটরবাইক ব্যবহারে নির্বাচন কমিশনের দেওয়া নিষেধাজ্ঞা শুক্রবার খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভোটের আগের দিন সন্ধ্যে ছটা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে।