নীতি আয়োগের ভাইস চেয়ারম্য়ান হলেন অশোক লাহিড়ি
April 25, 20264:51 am

বিধানসভা ভোটের প্রার্থীতালিকায় তাঁর নাম বাদ পড়া নিয়ে গত মাসে হয়েছিল জোরদার জল্পনা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রের সেই বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে এবার নীতি আয়োগের অন্যতম উপাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান) মনোনীত করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অশোকের পাশাপাশি বিজ্ঞানী গোবর্ধন দাসকেও শুক্রবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।