ভবানীপুরে আসছেন রাঘব চাড্ডা!
April 25, 20264:50 am

গতকালই জানা গেছিল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আসছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আর আজই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। আর তারপরই বিজেপির একটা সূত্র থেকে শোনা যাচ্ছে, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে আসছেন সদ্য প্রাক্তন ওই আপ সাংসদ। রাঘবের জনপ্রিয়তা পাঞ্জাবিদের মধ্যে তুঙ্গে। ওই কেন্দ্রের পাঞ্জাবি ভোটের সংখ্যা উল্লেখযোগ্য।