প্রসেনজিতের বাড়িতে বাম প্রার্থী, শেষবেলায় নতুন সমীকরণ?
April 25, 20266:22 am

দ্বিতীয় দফার ভোটের আগে শুক্রবার আচমকাই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আফরিন বেগম শিল্পী। প্রসেনজিতের সঙ্গে সাক্ষাতের ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেই ভাগ করে নিয়েছেন তিনি। আর সেই ছবি নেটভুবনে ছড়িয়ে পড়তেই কৌতূহলের ভিড়। সৌজন্য সাক্ষাৎ নাকি শেষবেলায় নতুন সমীকরণ?
কী বললেন আফরিন?
শুক্রবার আচমকাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আফরিন বেগম শিল্পী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আফরিন লিখলেন, ‘বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। আজ ওনার ওয়ার্ডে (৬৫) প্রচারের সময় দেখা করে এলাম। ওনার আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।’