শেষ দফার ভোটের আগে বাংলায় শাহী ঝড়, বেহালায় কী বার্তা দিলেন অমিত?

শেষ দফার ভোটের আগে বাংলায় শাহী ঝড়, বেহালায় কী বার্তা দিলেন অমিত?

রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের আগে আজ প্রচারের শেষ দিনে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। প্রচারে নিজেদের আধিপত্য বজায় রাখতে শাসক ও বিরোধী উভয় পক্ষই শেষ মুহূর্তের কৌশলে মরিয়া হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজোর মাধ্যমে দিনের প্রচার শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ দুটি মেগা রোড শো করছেন। এর মধ্যে প্রথমটি শুরু হয়েছে দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে, যেখানে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁয়ের সমর্থনে হুডখোলা গাড়িতে প্রচারে নেমেছেন তিনি। এরপর হুগলির চন্দননগর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে তার দ্বিতীয় রোড শো করার কথা রয়েছে। অমিত শাহের এই ম্যারাথন প্রচারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *