ট্রেনে অতিরিক্ত মালপত্র নিলে গুনতে হবে ৬ গুণ জরিমানা, নিয়মগুলো জানেন তো?

ট্রেনে অতিরিক্ত মালপত্র নিলে গুনতে হবে ৬ গুণ জরিমানা, নিয়মগুলো জানেন তো?

ভারতীয় রেলে ভ্রমণের সময় যাত্রীদের জন্য নির্দিষ্ট পরিমাণ পণ্য বা লাগেজ বহনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ফার্স্ট এসি ক্লাসের যাত্রী সর্বোচ্চ ৭০ কেজি, সেকেন্ড এসিতে ৫০ কেজি, থার্ড এসি ও স্লিপার ক্লাসে ৪০ কেজি এবং সেকেন্ড সিটিং (2S) ও জেনারেল ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বিনামূল্যে বহন করতে পারেন। এ ছাড়া ফার্স্ট এসিতে অতিরিক্ত ১৫ কেজি এবং অন্য সব কোচে অতিরিক্ত ১০ কেজি লাগেজ নিয়ে ভ্রমণের সুযোগ রয়েছে। গ্রুপ বা পরিবারের ক্ষেত্রে যাত্রীপ্রতি নির্ধারিত এই সীমা যোগ করে মোট লাগেজের পরিমাণ ধরা হয়।

নির্ধারিত সীমার চেয়ে বেশি লাগেজ থাকলে ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট স্টেশনের পার্সেল অফিসে যোগাযোগ করে তা বুকিং করা বাধ্যতামূলক। দূরত্বের ওপর ভিত্তি করে রেলের নির্দিষ্ট রেট কার্ড অনুযায়ী এর মাশুল নির্ধারিত হয়। অতিরিক্ত লাগেজ বুক না করে ভ্রমণের সময় ধরা পড়লে রেল কর্তৃপক্ষ জরিমানা আদায় করে। বিনাশুল্কে বহনের অনুমোদিত সীমার অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত ওজনের ক্ষেত্রে নির্ধারিত হারের দেড় গুণ এবং তার বেশি হলে ছয় গুণ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তবে ট্রেনের পার্সেল অফিসে গিয়ে আগেই অতিরিক্ত মালামাল বুক করে রসিদ সংগ্রহ করলে এই জরিমানা এড়ানো সম্ভব। অধিক ওজনের মালামাল পরিবহনের জন্য যাত্রীরা লাগেজ পার্সেল হিসেবে বুক করার সুবিধাও নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *