এগজিট পোল ভুল! বাংলায় এবার সবুজ ঝড় ওঠার দাবি তৃণমূলের

এগজিট পোল ভুল! বাংলায় এবার সবুজ ঝড় ওঠার দাবি তৃণমূলের

২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পালাবদল না প্রত্যাবর্তন—এই নিয়ে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। একাধিক সংস্থা বিজেপির জয়ের পূর্বাভাস দিলেও, পিপলস পালস ও জনমত সংস্থার সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের স্বচ্ছন্দ জয়ের ইঙ্গিত মিলেছে। ম্যাট্রিজ, পি-মার্ক ও পোল ডায়েরির মতো সংস্থাগুলো বিজেপির আসন সংখ্যা তৃণমূলের তুলনায় বেশি হতে পারে বলে অনুমান করেছে। উল্লেখ্য, ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুর সংখ্যা ১৪৮।

এই বুথ ফেরত সমীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের উদাহরণ টেনে দাবি করেছেন, তৎকালীন বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস ছিল বাস্তব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তৎকালীন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বাস্তবে তৃণমূল ২১৫টি ও বিজেপি ৭৭টি আসন পেয়েছিল। একই সুর শোনা গেছে তৃণমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলের গলাতেও। তিনি দাবি করেছেন, বাংলার রায় সবসময়ই স্পষ্ট হয় এবং ৪ মে বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে। আগামী ৪ মে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে বিভিন্ন সমীক্ষার পূর্বাভাস কতটা বাস্তবায়িত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *