বিয়ের চাপে প্রেমিকার নৃশংস পরিণতি, জামাইবাবুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে খুন করল যুবক!

বিয়ের চাপে প্রেমিকার নৃশংস পরিণতি, জামাইবাবুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে খুন করল যুবক!

ভারতের উত্তর প্রদেশের অমরোহা জেলায় রেললাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত করেছে, বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের প্রেমিক ও তার ভগ্নিপতি মিলে ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। গত ৭ মে গজরাউলা থানা এলাকার ভানপুর রেলগেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের নেপথ্য

মরদেহ উদ্ধারের দুই দিন পর পুলিশ জানতে পারে, নিহত তরুণীর নাম তনু (২৬)। তিনি হরিয়ানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন এবং স্বামীর সঙ্গে বিবাদের কারণে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছিলেন। এই সময়েই উত্তর প্রদেশের নৌগাওঁ সাদাত এলাকার বাসিন্দা কামিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশি জিজ্ঞাসাবাদে কামিল স্বীকার করেছে, তনু তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। এই বিবাদ মেটাতেই সে তার ভগ্নিপতি নাজিরকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পিত হত্যা ও পুলিশের তৎপরতা

তদন্তকারী কর্মকর্তাদের মতে, গত ৭ মে পরিকল্পনামাফিক তনুকে গজরাউলা স্টেশনের অদূরে একটি নির্জন স্থানে নিয়ে যায় কামিল ও নাজির। সেখানে তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহটি ওড়না দিয়ে ঢেকে ফেলে রেখে পালিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্টেও শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কামিলকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়েরের পর পুলিশ দুই জনকেই গ্রেফতার করেছে।

এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের কারণ হিসেবে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন এবং সামাজিক জটিলতাকে দায়ী করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *