তেল আভিভের রাজপথে উত্তাল জনতা, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ!

তেল আভিভের রাজপথে উত্তাল জনতা, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ!

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে আবারো উত্তাল হয়ে উঠেছে ইজরায়েলের রাজপথ। শনিবার রাতে তেল আভিভের রাস্তায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিশেষ করে ইরান ও লেবানন ইস্যুতে সরকারের সামরিক অবস্থানের বিরোধিতা করে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তেল আভিভকে রণক্ষেত্রে পরিণত করে।

যুদ্ধ নয় শান্তির পথে ফেরার ডাক

বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, যুক্তরাষ্ট্রকে সঙ্গী করে ইরানের ওপর ইজরায়েলি হামলার সিদ্ধান্ত দেশকে আরও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘যুদ্ধে ইতি টানো’ এবং ‘শান্তি ফিরিয়ে আনো’ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের অন্যতম প্রধান ইস্যু ছিল দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান। বিক্ষোভকারীদের দাবি, খাতায়-কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল, যা আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পরিপন্থী।

আঞ্চলিক উত্তেজনা ও রাজনৈতিক ভবিষ্যৎ

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। একদিকে ইরানের সাথে সরাসরি সংঘাতের ঝুঁকি, অন্যদিকে লেবানন সীমান্তে অব্যহত অস্থিরতা ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সংকটে ফেলেছে। এই বিক্ষোভের ফলে নেতানিয়াহু সরকারের ওপর আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশীয় চাপও বহুগুণ বেড়ে গেল। যদি সরকার জনমতের প্রতিফলন ঘটিয়ে নীতি পরিবর্তন না করে, তবে ইজরায়েলের অভ্যন্তরে গৃহবিবাদ ও রাজনৈতিক অস্থিতিশীলতা আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *