হেঁশেলের চেনা আদা এবার বদলে দেবে ভাগ্য, দূর হবে জীবনের সব বাধা!

রান্নাঘরের অতি পরিচিত একটি উপাদান আদা। তরকারির স্বাদ বাড়ানো থেকে শুরু করে সর্দিকাশি উপশম— আদার গুণের শেষ নেই। তবে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, কেবল শারীরিক সুস্থতা নয়, মানুষের জীবনের নানাবিধ সংকট কাটানো এবং ভাগ্যের চাকা ঘোরাতেও আদার ভূমিকা অপরিসীম। বিশেষ করে নেতিবাচক শক্তি দূর করতে ও আর্থিক সমৃদ্ধি বাড়াতে আদার কিছু টোটকা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়।
নেতিবাচক শক্তির বিনাশ ও মানসিক শক্তির বিকাশ
জ্যোতিষবিদদের মতে, পারিবারিক শান্তি বজায় রাখতে এবং বাড়ি থেকে নেতিবাচক বা অশুভ শক্তি দূর করতে সদর দরজার পাশে এক টুকরো আদা কিছু সময় রেখে দেওয়া ভালো। এছাড়া জন্মছকে মঙ্গল ও কেতুর অশুভ প্রভাব থাকলে আদা, মৌরির রস ও লাল চন্দন মিশ্রিত জলে স্নানের বিধান রয়েছে। প্রতিদিন সকালে আদার রস বা আদা চা পান করলে তা সূর্যের প্রতীক হিসেবে কাজ করে, যা মানুষের কর্মক্ষমতা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি এক লপ্তে বাড়িয়ে দেয়।
আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্রের বাধা মুক্তির উপায়
যাঁরা দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারছেন না, তাঁদের জন্য একটি পাত্রে জল ও আদা রেখে তার সামনে কিছুক্ষণ বসার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, আর্থিক অনটন কাটিয়ে সঞ্চয় বৃদ্ধির জন্য লাল কাপড়ে শুকনো আদা বেঁধে টাকা রাখার স্থানে রাখা অত্যন্ত শুভ। এমনকি কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজে বাইরে বেরোনোর আগে মুখে এক টুকরো আদা রাখলে সেই কাজে সফলতা আসার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এই সহজ ও ঘরোয়া উপাচারগুলো মেনে চললে জীবনের বহু জটিল সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।