আমি PM মোদীর বড় ভক্ত: ট্রাম্প
May 25, 20264:42 am

আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো নয়াদিল্লিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময়ে স্পিকার চালু করেন। তাতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদী অসাধারণ। তিনি আমার বন্ধু। আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনও ছিলাম না, এবং ভারত আমার ও আমাদের দেশের উপর শতভাগ নির্ভর করতে পারে। ভারত যা চায়, আমরা তাই করছি। আমি প্রধানমন্ত্রী মোদীর একজন অনেক বড় ভক্ত।’