বানিয়ে ফেলুন বেকড চিকেন লা জবাব
May 25, 20265:00 am

চিকেন পিসগুলোয় ১০ মিনিট ভিনিগার মাখিয়ে রাখুন। এবার আদা-রসুন বাটা, স্যয়া স্যস, নুন দিয়ে মাখিয়ে নিন। ডিম, কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম্বস কোট করুন। আবার ডাবল কোটিং করুন। মুচমুচে হবে। বেকিং পাত্রে অয়েল ব্রাশ করে প্রিহিট করা আভেনে চিকেন পিসগুলো রেখে ১০-১৫ মিনিট বেক করে নিন। পেঁয়াজের রিং, স্যস সহ পরিবেশন করুন।