ফলতায় জামানত বাজেয়াপ্ত তৃণমূলের! ১ লক্ষ ৯ হাজার ভোটে জিতে ইতিহাস গড়লেন বিজেপির দেবাংশু

ফলতায় জামানত বাজেয়াপ্ত তৃণমূলের! ১ লক্ষ ৯ হাজার ভোটে জিতে ইতিহাস গড়লেন বিজেপির দেবাংশু

নিজস্ব প্রতিনিধি: ফলতা বিধানসভা উপনির্বাচনে নজিরবিহীন রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ২২ রাউন্ডের ভোট গণনা শেষে প্রকাশ পাওয়া চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, ফলতায় শুধু তৃণমূলের ভরাডুবিই হয়নি, বরং দলের প্রার্থী জাহাঙ্গীর খানের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটের এক ঐতিহাসিক মার্জিনে জয়ী হয়ে ফলতা বিধানসভা নিজেদের দখলে নিল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে, শাসকদলকে পেছনে ফেলে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।

এক নজরে ফলতা পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফল:

  • বিজেপি (BJP): দেবাংশু পাণ্ডা পেয়েছেন ১,৪৯,৬৬৬ ভোট (৭১.২%)। তিনি ১০,৯০,২১ ভোটে জয়ী হয়েছেন।
  • সিপিআইএম (CPIM): শম্ভু কুড়মি পেয়েছেন ৪০,৬২৫ ভোট (১৯.৩৪%)।
  • কংগ্রেস (Congress): আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ১০,০৮৪ ভোট (৪.৮%)।
  • তৃণমূল কংগ্রেস (TMC): জাহাঙ্গীর খান পেয়েছেন মাত্র ৭,৭৫৬ vote (৩.৭%)।

চূর্ণবিচূর্ণ তৃণমূলের গড়, দ্বিতীয় স্থানে বামেরা

ভোটের পরিসংখ্যান স্পষ্ট হতেই দেখা যাচ্ছে, ফলতার মোট প্রদত্ত ভোটের সিংহভাগ অর্থাৎ ৭১.২ শতাংশ ভোট একাই পেয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত বৈধ ভোটের এক-ষষ্ঠাংশ (১৬.৬৬%) পেতে ব্যর্থ হন, তবে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র ৩.৭ শতাংশ ভোট পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে, যা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মাঝপথেই তৃণমূল প্রার্থীর ‘পালিয়ে যাওয়া’ বা নিষ্ক্রিয় হয়ে পড়ার যে জল্পনা তৈরি হয়েছিল, ব্যালট বাক্সে তারই প্রতিফলন ঘটেছে। তৃণমূলের ভোটব্যাঙ্কে ধস নামিয়ে ১৯.৩৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসে নিজেদের পুনরুত্থানের বার্তা দিয়েছে সিপিএম। অন্যদিকে, কংগ্রেস ৪.৮ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। ফলতার এই ফলাফল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *