সময়ের আগেই আসছে ‘রামায়ণ’

সময়ের আগেই আসছে ‘রামায়ণ’

নীতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস ‘রামায়ণ’-এর মুক্তি পাওয়ার কথা ছিল দীপাবলিতে। কিন্তু প্রযোজক নমিত মালহোত্রা নাকি তার আগেই মুক্তি দিতে চান ছবিটিকে। এখন অবধি সিদ্ধান্ত হয়েছে, ৩০ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে রণবীর কপূর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ’। কারণ প্রযোজকের ধারণা, দ্বিতীয় সপ্তাহে (দীপাবলির সময়) ছবির ব্যবসা শীর্ষে পৌঁছবে। ফলে সেটা মাথায় রেখে এগিয়ে দেওয়া হচ্ছে ছবির রিলিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *