প্যান্টে উড়ে বসল রানি মৌমাছি, তরুণের পশ্চাৎদেশে হাজারো মৌমাছির চাক দেখে চোখ কপালে নেটপাড়ার

প্যান্টে উড়ে বসল রানি মৌমাছি, তরুণের পশ্চাৎদেশে হাজারো মৌমাছির চাক দেখে চোখ কপালে নেটপাড়ার

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নানা অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনা সামনে আসে, যার কিছু কিছু রীতিমতো শিউরে ওঠার মতো। সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে তেমনই একটি অবিশ্বাস্য ঘটনার ছবি ও তথ্য ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। এক তরুণের প্যান্টের ওপর আচমকাই হাজার হাজার মৌমাছি এসে বসে আস্ত একটি চাক তৈরি করে ফেলে।

কী ঘটেছিল সেই মুহূর্তে

ভাইরাল হওয়া পোস্টের তথ্য অনুযায়ী, ওই তরুণ যখন একটি গ্যারেজের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই এই অদ্ভুত ও বিপজ্জনক কাণ্ডটি ঘটে। আচমকা একটি রানি মৌমাছি উড়ে এসে তাঁর প্যান্টের ওপর বসে। প্রকৃতিগত নিয়মেই রানি মৌমাছিকে অনুসরণ করে মুহূর্তের মধ্যে হাজার হাজার কর্মী মৌমাছি সেখানে এসে জড়ো হয়। চোখের নিমেষে তরুণের পশ্চাৎদেশে তৈরি হয়ে যায় মৌমাছির এক বিশাল ঝাঁক।

অসীম ধৈর্য ও বুদ্ধির জোরে রক্ষা

এই ধরনের পরিস্থিতিতে সামান্য নড়াচড়া বা আতঙ্কিত হয়ে হাত-পা ছুড়লে মৌমাছিরা মারাত্মক আক্রমণ করতে পারত, যা প্রাণঘাতী হওয়াও আসাম্ভব ছিল না। কিন্তু ওই তরুণ চরম সাহস ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন। তিনি প্রায় ৩০ মিনিট বা আধ ঘণ্টা সম্পূর্ণ নিশ্চল ও স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তরুণের এই বুদ্ধিমত্তার কারণে একটি মৌমাছিও তাঁকে কামড়ায়নি বা বিষাক্ত হুল ফোটায়নি।

পরবর্তীতে অত্যন্ত সতর্কতার সঙ্গে রানি মৌমাছিটিকে উদ্ধার করে অন্য একটি পাত্রে সরিয়ে নেওয়া হয়। রানি মৌমাছি সরে যেতেই কর্মী মৌমাছির পুরো ঝাঁকটি তরুণের প্যান্ট ছেড়ে অন্যত্র উড়ে চলে যায়। এর ফলে এক চরম বিপজ্জনক পরিস্থিতি থেকে অলৌকিকভাবে রক্ষা পান ওই তরুণ। নেট দুনিয়ায় এখন তরুণের এই অসামান্য ধৈর্যের প্রশংসা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *