মাটির নিচে আস্ত এক শহর! অস্ট্রেলিয়ার এই আজব জনপদে পা রেখেছেন কি?

মাটির নিচে আস্ত এক শহর! অস্ট্রেলিয়ার এই আজব জনপদে পা রেখেছেন কি?

মরুভূমির গনগনে তাপ থেকে বাঁচতে মানুষ যে এমন এক রূপকথা তৈরি করতে পারে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। অস্ট্রেলিয়ার রুক্ষ ‘আউটব্যাক’ অঞ্চলে অবস্থিত এক অদ্ভুত শহর কুবার পেডি। দেখলে মনে হবে ধূ ধূ মরুভূমি, যেন মঙ্গলের পিঠ। কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে মাটির নিচে, যেখানে আস্ত এক শহর বুক পেতে শুয়ে আছে।

ওপাল খনি থেকে আধুনিক মহানগর

আজ থেকে এক শতাব্দী আগে, ১৯১৫ সালে সোনা খুঁজতে এসে চৌদ্দ বছরের এক কিশোর আচমকা পেয়ে যায় ওপাল বা দুর্মূল্য রত্নপাথর। এরপরই বদলে যায় ইতিহাস। দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করে এই রুক্ষ প্রান্তরে। বর্তমানে কুবার পেডি বিশ্বের বৃহত্তম ওপাল খনি অঞ্চল হিসেবে পরিচিত। বাইরে থেকে দেখলে শুধু কতগুলো পাইপ চোখে পড়ে, যা আসলে সুড়ঙ্গঘরের হাওয়া চলাচলের রাস্তা। কিন্তু নিচে নামলেই দেখা যায় আধুনিকতার ছোঁয়া। মাটির তলার এই বাড়িগুলোকে বলা হয় ‘ডাগআউট’। এখানে আধুনিক রান্নাঘর, বিলাসবহুল বাথরুম, হাই-স্পিড ইন্টারনেট থেকে শুরু করে সুইমিং পুল— সবই বিদ্যমান।

প্রকৃতির কোলে অনন্য জীবনযাত্রা

এখানে শুধু থাকার ঘর নয়, চার্চ থেকে শুরু করে মিউজিয়াম সবই মাটির নিচে। এমনকি এখানকার গলফ কোর্সটিও বেশ অদ্ভুত, যেখানে খরতাপ এড়াতে রাতে ফ্লাডলাইটের আলোয় খেলা হয়। সিনেমার পর্দায় বারবার দেখা দেওয়া এই শহর যেন এক চিরন্তন সেটের মতো। ৫০টিরও বেশি দেশের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকা এই শহর কেবল এক আশ্চর্য পর্যটন কেন্দ্র নয়, জলবায়ু পরিবর্তনের এই যুগে প্রাকৃতিক উপায়ে কীভাবে ঠান্ডা থাকা যায়, তার এক জ্যান্ত উদাহরণ। ভারত থেকে সিঙ্গাপুর বা দুবাই হয়ে অ্যাডিলেড পৌঁছালেই এই রোমাঞ্চকর ভ্রমণের সুযোগ মিলবে। মে থেকে সেপ্টেম্বর মাসের শীতকালই এখানে ঘোরার সেরা সময়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *