কালসর্প যোগের কালো ছায়া! ১১ দিন বিপদের মুখে ৫ রাশি, আপনার রাশি কী বিপদে?

জ্যোতিষশাস্ত্র মতে, বর্তমানে আকাশের গ্রহের অবস্থানে তৈরি হয়েছে ‘কালসর্প যোগ’। ৯ জুন থেকে শুরু হওয়া এই অশুভ যোগ চলবে ২০ জুন পর্যন্ত। টানা ১১ দিন রাহু ও কেতুর কবলে থাকবে অন্যান্য গ্রহ। এই সময়টি সব রাশির জাতকদের জন্যই বেশ চ্যালেঞ্জিং। কার কপালে কী অপেক্ষা করছে?
কেন এই কালসর্প যোগ?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন রাহু ও কেতুর মাঝখানে বাকি সব গ্রহ এসে বন্দি হয়, তখনই এই অশুভ যোগ তৈরি হয়। ৯ থেকে ২০ জুন পর্যন্ত রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করায় গ্রহের এই বিশেষ বিন্যাস তৈরি হয়েছে।
১২ রাশির ওপর প্রভাব ও সতর্কতা:
- মেষ: কর্মক্ষেত্রে ও আর্থিক বিষয়ে চাপ বাড়বে। রাগ নিয়ন্ত্রণে রাখুন।
- বৃষ: প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। সিনিয়রদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন।
- মিথুন: উন্নতির সুযোগ থাকলেও তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেবেন না।
- কর্কট: মানসিক চাপ ও খরচ বাড়তে পারে। আবেগের বশে কাজ করবেন না।
- সিংহ: সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। ইগো বর্জন করাই শ্রেয়।
- কন্যা: কাজের চাপে স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন।
- তুলা: প্রেমের সম্পর্কে জটিলতা আসতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
- বৃশ্চিক: পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। সাংসারিক সমস্যার দিকে নজর দিন।
- ধনু: ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। নথিপত্র ভালো করে যাচাই করে নিন।
- মকর: টাকা পেতে দেরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ পুরোপুরি বন্ধ করুন।
- কুম্ভ: রাহুর প্রভাবে দুশ্চিন্তা বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হোন।
- মীন: বক্রী শনির প্রভাবে কাজের পরীক্ষা হবে। আলস্য ত্যাগ করে সক্রিয় হোন।
ক্ষতিকর প্রভাব কাটাতে কী করবেন?
জ্যোতিষবিদদের মতে, এই ১১ দিন সাবধানে থাকা জরুরি। অশুভ প্রভাব এড়াতে কিছু সহজ টোটকা মেনে চলতে পারেন:
- প্রতিদিন ১০৮ বার ‘ওম নমহঃ শিবায়’ জপ করুন।
- প্রতি শনিবার কালো তিল দান করা অত্যন্ত শুভ।
- মহাদেব ও বাসুকি নাগের আরাধনা করুন।
- মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা এই সময়ে বিশেষ কার্যকর।
- পাখি বা দরিদ্রদের খাবার দান করুন, এতে গ্রহের অশুভ প্রভাব কমে।
এই ১১ দিন বিশেষ করে মেষ, কর্কট, সিংহ, তুলা ও কুম্ভ রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবে দেখুন।