মার্কিন আগ্রাসনের মোক্ষম জবাব, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
June 11, 20267:58 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পরপরই ইরানে সরাসরি সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। আমেরিকার এই আকস্মিক হামলার তীব্র প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড।
ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ বা নৌযান ওই জলসীমা দিয়ে পারাপারের চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) নিশ্চিত করেছে যে, মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদেই এই কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।