জ্বালানি সংকটের মাঝেই সুখবর! আন্দামানে আবার মিলল বিপুল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার

জ্বালানি সংকটের মাঝেই সুখবর! আন্দামানে আবার মিলল বিপুল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার

পোর্ট ব্লেয়ার: বিশ্বজুড়ে চলতে থাকা তীব্র জ্বালানি সংকটের মাঝেই ভারতের জন্য বড়সড় সুখবর। আন্দামান উপকূলবর্তী অঞ্চলে আবার বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলল। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উত্তোলনকারী সংস্থা ‘অয়েল ইন্ডিয়া লিমিটেড’ (OIL) অফিশিয়ালি এই সাফল্যের কথা ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে, আন্দামান সাগরে সংস্থার চালানো অনুসন্ধান প্রক্রিয়ায় ৩টি কূপের মধ্যে ইতিমধ্যে ২টিতেই হাইড্রোকার্বনের হদিশ পাওয়া গেছে। এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ‘বিজয়পুরম-২’ কূপে প্রথমবার প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছিল। এবার আরেকটি কূপেও একই সাফল্য মেলায় উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে যখন জ্বালানির বাজার অগ্নিমূল্য, ঠিক তখনই আন্দামানের এই জোড়া আবিষ্কার দেশের শক্তি সুরক্ষাকে অনেকটাই মজবুত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *