১৭ বছরের ছাত্রীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার গর্ভনিরোধক বড়ি ও গোপন ফোন

১৭ বছরের ছাত্রীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার গর্ভনিরোধক বড়ি ও গোপন ফোন

ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১৭ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর থেকে দেহ উদ্ধারের পর পুলিশি তল্লাশিতে এমন কিছু জিনিস মিলেছে, যা এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে। ওই ছাত্রীর ঘর থেকে একটি অতিরিক্ত মোবাইল ফোন এবং এমার্জেন্সি গর্ভনিরোধক ওষুধ (Contraceptive Pills) উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে আত্মহত্যার জায়গা থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে এই ঘটনায় হতবাক ও শোকাচ্ছন্ন ছাত্রীর বাবা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মেয়ের ঘর থেকে উদ্ধার হওয়া অতিরিক্ত মোবাইল এবং ওই ওষুধগুলোর বিষয়ে তিনি বিন্দুমাত্র কিছুই জানতেন না। এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে রয়েছে দাবি করে, কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া পুলিশকে নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের অনুরোধ জানিয়েছেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। আপাতত সমস্ত দিক খতিয়ে দেখে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *