রাজনীতিতে মেগা ধামাকা! সোনিয়ার বাম্পার অফার মমতা-অভিষেককে, কংগ্রেসে মিশছে তৃণমূল?

রাজনীতিতে মেগা ধামাকা! সোনিয়ার বাম্পার অফার মমতা-অভিষেককে, কংগ্রেসে মিশছে তৃণমূল?

নতুন দিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চরম বিপর্যয়ের পর এবার অস্তিত্বের সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন ইতিমধ্যেই নিজেদের আলাদা গোষ্ঠী তৈরি করেছেন। অন্যদিকে, দিল্লিতেও প্রায় ২০ জন সাংসদ তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখছেন।

তৃণমূলের এই চরম অভ্যন্তরীণ সংকটের মাঝেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক অভূতপূর্ব এবং বড়সড় ‘অফার’ দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাজনৈতিক মহল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি জাতীয় কংগ্রেসে বিলীন বা সংযুক্ত করার প্রস্তাব দিয়েছেন সোনিয়া। এর বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় কংগ্রেসের জাতীয় সহ-সভাপতি এবং তাঁর ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক করার টোপ দেওয়া হয়েছে।

কী রয়েছে সোনিয়া গান্ধীর সেই অফারে?

রাজনৈতিক সূত্র মারফত জানা যাচ্ছে, সোনিয়া গান্ধী নিজেই ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বোঝান যে, বিজেপির রাজনৈতিক আক্রমণ থেকে বাঁচতে তৃণমূলের কংগ্রেসে যোগ দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। অন্যথায়, আম আদমি পার্টির (AAP) মতো তৃণমূলকেও বড় বিপদে পড়তে হবে। এর পাশাপাশি, তৃণমূলের ভেতরের বহু নেতা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, সেই কথাও মনে করিয়ে দেন সোনিয়া। সূত্রের খবর, এই লোভনীয় প্রস্তাবের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য সোনিয়ার কাছে কয়েক দিন সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাহুল-অভিষেকের দেড় ঘণ্টার গোপন বৈঠক:

এই জল্পনার মাঝেই দিল্লির ‘১০ জনপথ’ বাসভবনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এই বৈঠক অত্যন্ত ইতিবাচক আবহেই শেষ হয়েছে বলে খবর।

আজই কংগ্রেসের জরুরি তলব:

সোনিয়া গান্ধীর এই মেগা অফার নিয়ে তোলপাড়ের মাঝেই আজ, ১১ জুন দিল্লির ইন্দিরা ভবনে এক জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস হাইকম্যান্ড। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে এআইসিসি (AICC) সাধারণ সম্পাদক, ইন-চার্জ এবং সমস্ত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিদের (PCC) উপস্থিত থাকতে বলা হয়েছে। মাত্র একদিনের নোটিশে ডাকা এই হাইভোল্টেজ বৈঠক ঘিরেই এখন তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *