‘হয় অভিষেক, নয় আমরা!’ সই জাল মামলায় নাম প্রত্যাহার করেই দিদিকে চরম আল্টিমেটাম কল্যাণের
/indian-express-bangla/media/media_files/2026/06/11/kalyan-abhishek-2026-06-11-15-59-03.jpg?w=640&resize=640,360&ssl=1)
কলকাতা: তৃণমূলের অন্দরের কোন্দল এবার এক নজিরবিহীন বিস্ফোরণের রূপ নিল। সই জাল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পরেই সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন প্রবীণ আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম বার্তা দিয়ে তিনি বলেন, “হয় অভিষেককে রাখুন, নয় আমাদের ছেড়ে দিন।”
আদালতের এই মামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম নাটকীয়তার কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “কাল রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলা হচ্ছে, জুনিয়রদেরও জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে! এটা শোনার পরেই আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি আর অভিষেকের সঙ্গে নেই। ওর এই ঔদ্ধত্য আমি কিছুতেই মেনে নেব না।”
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই অভ্যন্তরীণ বিরোধে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি মমতাদিকে স্পষ্ট বলতে চান— এবার দলনেত্রীকে যেকোনো একটা পক্ষ বেছে নিতে হবে। হয় দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, না হলে তাঁদের মতো পুরনো নেতৃত্বকে ছেড়ে দিতে হবে। লোকসভা ভোটের পর দলের দুই শীর্ষ বনাম প্রবীণ শিবিরের এই সংঘাত তৃণমূলের অন্দরে কত বড় ফাটল ধরায়, এখন সেটাই দেখার।