শিয়ালদহ লাইনে মেগা উপহার! কমবে অফিস টাইমের ভিড়, রেলের নতুন টাইমটেবিল দেখে নিন

শিয়ালদহ লাইনে মেগা উপহার! কমবে অফিস টাইমের ভিড়, রেলের নতুন টাইমটেবিল দেখে নিন

কলকাতা: নিত্যযাত্রীদের জন্য বিরাট সুখবর শিয়ালদহ ডিভিশনে! অফিস টাইমে ট্রেনের মারাত্মক ভিড় সামলাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও আরামদায়ক করতে লোকাল ট্রেনের সংখ্যা বাড়াল পূর্ব রেল। আগামী ১৫ জুন, সোমবার থেকেই শিয়ালদহ–ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ–হাসনাবাদ (বারাসাত) শাখায় চালু হচ্ছে এই অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা।

কোন কোন রুটে, কখন চলবে এই নতুন ট্রেন? দেখে নিন সম্পূর্ণ টাইমটেবিল:

১. শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখা (সোম থেকে শনি):

  • সোনারপুর থেকে: ভোর ৬টা ০৫ মিনিটে ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৭টা ১০ মিনিটে।
  • ডায়মন্ড হারবার থেকে: সকাল ৭টা ২২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ৮টা ৫৮ মিনিটে।
  • শিয়ালদহ থেকে: সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে সোনারপুর ফিরবে সকাল ১০টা ১০ মিনিটে।

২. বারাসাত–হাসনাবাদ শাখা (প্রতিদিন):

  • হাসনাবাদ থেকে: প্রতিদিন বিকেল ৩টে ২০ মিনিটে ছেড়ে বারাসাত পৌঁছবে বিকেল ৪টা ৩৯ মিনিটে।
  • রুটের সম্প্রসারণ: এতদিন শিয়ালদহ থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে ছেড়ে যে ট্রেনটি (৩৩৪৩১ আপ) বারাসাত পর্যন্ত যেত, এবার থেকে সেটির রুট বাড়িয়ে হাসনাবাদ পর্যন্ত করা হলো। ট্রেনটি সকাল ১১টা ০৬ মিনিটে হাসনাবাদ পৌঁছবে।

মহিলা কামরা নিয়ে বড় ঘোষণা রেলের:

সম্প্রতি ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবির পাশাপাশি ডায়মন্ড হারবার শাখায় মহিলা কামরা কমানোর দাবিতে একাংশ যাত্রী আন্দোলন করেছিলেন। তবে রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে, নারী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই তাদের প্রথম অগ্রাধিকার। তাই ট্রেনের ৩টি মহিলা সংরক্ষিত কামরা কোনোভাবেই কমানো হচ্ছে না, বরং ভিড় সামাল দিতেই এই নতুন ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *