সকালের স্কুল আর নয়! ছুটি ফুরোতেই এবার উত্তরবঙ্গে উঠল বড় দাবি

সকালের স্কুল আর নয়! ছুটি ফুরোতেই এবার উত্তরবঙ্গে উঠল বড় দাবি

রাজ্য ডেস্ক: সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শেষ হতেই এবার নতুন শোরগোল উত্তরবঙ্গে। তীব্র দাবদাহের কারণে এতদিন স্কুলগুলি সকালে চালানোর নির্দেশ দিয়েছিল প্রশাসন। সেই নিয়ম মেনে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক—সব স্কুলেই বর্তমানে সকাল সকাল পঠনপাঠন চলছে।

তবে আবহাওয়া বদলাতেই এবার ছবিটা পাল্টাতে শুরু করেছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে গরমের দাপট অনেকটাই কমে এসেছে। আর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতেই ফের স্বাভাবিক নিয়মে, অর্থাৎ বেলার দিকে স্কুল খোলার দাবি তুলতে শুরু করেছেন শিক্ষকরা।

বিভিন্ন স্কুলের শিক্ষক মহলের স্পষ্ট মত, যেহেতু তীব্র গরমের তীব্রতা এখন আর নেই, তাই সকালের বদলে আগের নির্ধারিত সময়েই ক্লাস শুরু করা হোক। এখন দেখার, শিক্ষকদের এই দাবির পর শিক্ষা দফতর স্কুল খোলার সময়বদল নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *