বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা! চোটের জেরে আচমকা অবসর ঘোষণা জাপান অধিনায়ক এনডোর

ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বকাপের মঞ্চে বড়সড় অঘটন। টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন জাপানের অধিনায়ক ওয়াতারু এনডো। ৩৩ বছর বয়সী লিভারপুলের এই তারকা মিডফিল্ডারের এমন আকস্মিক সিদ্ধান্তে হতবাক ফুটবলবিশ্ব। মূলত চোটের ধাক্কা সামলাতে না পেরেই এই কঠিন ও আবেগঘন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) খেলার সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন এনডো। দীর্ঘ চিকিৎসার পরেও সেই চোট পুরোপুরি সারেনি। ফলে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে দেশের হয়ে মাঠে নামা তাঁর পক্ষে আসাম্ভব হয়ে পড়ে। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন এভাবে ভেঙে যাওয়ায় চরম হতাশ হয়ে পড়েন তিনি। আর সেই তীব্র মানসিক কষ্ট ও হতাশা থেকেই শেষ পর্যন্ত বুট জোড়া তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন জাজল ফুটবলের এই প্রাণভোমরা।