বিনোদনে নক্ষত্রপতন! ৬৬ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার তীরন্দাজ

বিনোদনে নক্ষত্রপতন! ৬৬ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার তীরন্দাজ

মুম্বই: ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা দিনিয়ার তীরন্দাজ। গত ১১ জুন, বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

অভিনয়ের প্রতি গভীর নিষ্ঠা এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য বিনোদন দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন দিনিয়ার। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী এবং ঘনিষ্ঠ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত স্তরেও যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন, তাঁরা এই ক্ষতি মেনে নিতে পারছেন না। তবে ঠিক কী কারণে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু হয়েছে, তা এখনও পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তাঁর চলে যাওয়া ভারতীয় অভিনয় জগতের এক অপূরণীয় ক্ষতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *