‘আমাদের দেশের মানুষকে মারছে, ওঁর পোস্টার কেন রাখব?’ ট্রাম্পের ছবি ছিঁড়ে আমেরিকার মুখে ঝামা ঘষলেন অটোচালকরা!

‘আমাদের দেশের মানুষকে মারছে, ওঁর পোস্টার কেন রাখব?’ ট্রাম্পের ছবি ছিঁড়ে আমেরিকার মুখে ঝামা ঘষলেন অটোচালকরা!

নতুন দিল্লি: আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রচারের অংশ হিসেবে দিল্লির মার্কিন দূতাবাস এক অভিনব উদ্যোগ নিয়েছিল। রাজধানীর শত শত অটো রিকশার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং আমেরিকার পতাকাসহ পোস্টার লাগিয়ে জোরকদমে প্রচার শুরু করা হয়েছিল। কিন্তু সেই প্রচারই এখন হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে।

অটোচালকদের তীব্র ক্ষোভ:

সম্প্রতি ওমান উপসাগরে ‘এম.টি সেটাবুলো’ (MT Settabello) নামক একটি জাহাজে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিক প্রাণ হারান। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই দিল্লির অটোচালক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পোস্টার ছিঁড়ে হাইভোল্টেজ প্রতিবাদ:

ভারতীয় নাবিকদের মৃত্যুর পরও আমেরিকার উদাসীন মনোভাবের প্রতিবাদে গর্জে ওঠেন দিল্লির অটোচালকরা। নিজেদের অটোয় লাগানো ডোনাল্ড ট্রাম্পের পোস্টার ক্ষোভে ছিঁড়ে টুকরো টুকরো করে দেন তাঁরা। এক অটোচালকের স্পষ্ট বক্তব্য, “ওরা ওখানে আমাদের ভারতীয় ভাইদের প্রাণ কাড়ছে, আর আমরা কেন এখানে ওঁর পোস্টার বয়ে বেড়াব?”

‘হিন্দুস্তান জিন্দাবাদ’ ধ্বনি, ভিডিও ভাইরাল:

অটোচালকরা শুধু নিজেদের গাড়ির পোস্টারই ছেঁড়েননি, বরং অন্য চালকদেরও আমেরিকার এই প্রচারচিত্র তুলে ফেলার আহ্বান জানান। মাঝরাস্তায় দাঁড়িয়ে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে আমেরিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তাঁরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দিল্লির অটোচালকদের এই সাহসি প্রতিবাদের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *