‘ভোটব্যাঙ্কের স্বার্থে ইতিহাস মুছতে চেয়েছিল তৃণমূল!’ পশ্চিমবঙ্গ দিবসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু

‘ভোটব্যাঙ্কের স্বার্থে ইতিহাস মুছতে চেয়েছিল তৃণমূল!’ পশ্চিমবঙ্গ দিবসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা: আজ ২০ জুন, ঐতিহাসিক পশ্চিমবঙ্গ দিবস। এই বিশেষ ও গর্বের দিনটিতে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতেও পিছপা হলেন না তিনি।

এদিন একটি বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত সরকারের কড়া সমালোচনা করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, বিগত সরকার শুধুমাত্র নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্যই এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।”

রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গ দিবস পালনের এই ঐতিহাসিক উদ্যোগ এবং তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই তীক্ষ্ণ মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। পূর্বতন সরকারের বিরুদ্ধে ‘ইতিহাস ধামাচাপা দেওয়া’ ও ‘তোষণে’র মারাত্মক অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, বাংলার হৃত গৌরব ফেরাতে তাঁর সরকার কতটা বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *