পশ্চিমবঙ্গ দিবসে বঙ্গে মোদি! সন্ধ্যায় গঙ্গাবক্ষে ৩ হাজার ড্রোনের মেগা শো

পশ্চিমবঙ্গ দিবসে বঙ্গে মোদি! সন্ধ্যায় গঙ্গাবক্ষে ৩ হাজার ড্রোনের মেগা শো

কলকাতা: আজ ২০ জুন, গোটা রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’। অন্যদিকে, আগামীকাল ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় চলছে তিন দিনব্যাপী মেগা ইভেন্ট, আজ যার দ্বিতীয় দিন। এই দুইয়ের মেলবন্ধনে আজ দিনভর জোড়া উৎসবে মাততে চলেছে বাংলা।

আজকের বিশেষ আকর্ষণ ও কর্মসূচি একনজরে:

  • বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি:বিশেষ এই দিনটিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির ঐতিহ্যবাহী তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে।
  • হুগলি কালচারাল যোগা কার্নিভাল:যোগ দিবসের প্রাক্কালে আজ হুগলিতে আয়োজিত হচ্ছে এক মেগা কার্নিভাল। এখানে যোগাভ্যাসের পাশাপাশি বাংলার প্রাচীন ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। থাকছে চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং বাংলার নিজস্ব লোকসঙ্গীতের বিশেষ উপস্থাপনা।
  • গঙ্গাবক্ষে ড্রোনের মায়াজাল!আজকের সবচেয়ে বড় চমক থাকছে কলকাতার বুকে। পড়ন্ত বিকেলে গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হতে চলেছে এক অত্যাধুনিক প্রযুক্তির মায়াবী প্রদর্শনী— যার নাম দেওয়া হয়েছে ‘বন্দে যোগম’। শনিবার সন্ধের আকাশে একসঙ্গে উড়বে ৩ হাজার ড্রোন! আলোর এই চোখধাঁধানো খেলায় ফুটে উঠবে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং যোগাভ্যাসের নানা মুদ্রা।

কলকাতাকে ভারতের ‘যোগ রাজধানী’ হিসেবে গোটা বিশ্বের সামনে তুলে ধরতেই গঙ্গাবক্ষে এই অভিনব ও অভাবনীয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *