৬ মাসের মধ্যেই কলকাতা পুরসভার ভোট! ‘স্বচ্ছ অ্যাপ’ লঞ্চ করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

৬ মাসের মধ্যেই কলকাতা পুরসভার ভোট! ‘স্বচ্ছ অ্যাপ’ লঞ্চ করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: তিলোত্তমায় পুরভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভায় (KMC) ক্ষমতা বদল ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক বড় ঘোষণা করলেন তিনি। এদিন পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৬ মাসের মধ্যেই হতে চলেছে কলকাতা পুরসভার ভোট।

এদিন কলকাতা পুরসভায় ‘স্বচ্ছ অ্যাপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই শহরের পুরভোট নিয়ে বড় বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা পুরসভায় এখন এক ধরণের অচলাবস্থা তৈরি হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন সমস্ত আইন মেনে কলকাতা পুরসভার নতুন পুর বোর্ডের হাতে ক্ষমতা তুলে দেবে। অর্থাৎ, আগামী ৬ মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।”

নতুন বোর্ড গঠন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে কলকাতা পুরসভার পুর প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন স্মিতা পাণ্ডে। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট নির্দেশ দেন, যতদিন না নতুন বোর্ড গঠন হচ্ছে, ততদিন পুর প্রশাসক স্মিতা পাণ্ডেকে যেন সবাই সম্পূর্ণ সহযোগিতা করেন, যাতে শহরের নাগরিক পরিষেবা ব্যাহত না হয়।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই কলকাতার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। ৬ মাসের মধ্যে কলকাতার মসনদ কার দখলে যাবে, তা নিয়ে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *