তৃণমূলে জোড়া ধাক্কা! একদিনেই পদ ছাড়লেন শিলিগুড়ি ও বোলপুরের দুই হেভিওয়েট

তৃণমূলে জোড়া ধাক্কা! একদিনেই পদ ছাড়লেন শিলিগুড়ি ও বোলপুরের দুই হেভিওয়েট

কলকাতা: শাসকদল তৃণমূলে ইস্তফার হিড়িক যেন থামছেই না! একের পর এক ধাক্কায় রীতিমতো জেরবার ঘাসফুল শিবির। এবার একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।

শিলিগুড়িতে ইস্তফা অরুণ ঘোষের:

উত্তরবঙ্গে বড় ধাক্কা খেল তৃণমূল। জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন তৃণমূল নেতা অরুণ ঘোষ। সব ঠিক থাকলে আগামী সোমবার থেকেই তাঁর এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে বলে খবর।

বোলপুরে পদ ছাড়লেন পর্ণা ঘোষ:

উত্তরের পাশাপাশি জোরালো ধাক্কা এসেছে দক্ষিণবঙ্গ থেকেও। শুক্রবার বিকেলে বোলপুর পুরসভার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন পর্ণা ঘোষ। এদিন তিনি বোলপুরের মহকুমাশাসক অনিমেষকান্তি মান্নার কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।

জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত এই পুরসভার প্রধান পর্ণা ঘোষ তাঁর ইস্তফাপত্রে শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কারণের কথাই উল্লেখ করেছেন। তবে কারণ যা-ই হোক না কেন, রাজ্যজুড়ে দলের অন্দরে পরপর এই পদত্যাগের ঘটনা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *