সবার জন্য বাধ্যতামূলক নয় গ্যাসের e-KYC! গ্রাহকদের বড় স্বস্তি দিল মোদী সরকার

সবার জন্য বাধ্যতামূলক নয় গ্যাসের e-KYC! গ্রাহকদের বড় স্বস্তি দিল মোদী সরকার

নয়াদিল্লি: রান্নার গ্যাসের (LPG) e-KYC করা নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া যাবতীয় বিভ্রান্তি এবার দূর করল কেন্দ্র। গ্রাহকদের বড় স্বস্তি দিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সবার জন্য নতুন করে e-KYC করা একেবারেই বাধ্যতামূলক নয়।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, e-KYC কোনও নতুন নিয়ম নয়, এটি মূলত গ্রাহকদের তথ্য নির্ভুল ও আপডেট রাখার একটি পুরনো ও ধারাবাহিক প্রক্রিয়া। যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই নিজেদের গ্যাস ডিলারের কাছে গিয়ে e-KYC সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে আর এই কাজ করার কোনও প্রয়োজন নেই।

শুধুমাত্র যাঁরা এখনও পর্যন্ত নিজেদের তথ্য আপডেট করেননি বা একবারও e-KYC করাননি, তাঁদেরকেই দ্রুত এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। কেন্দ্রের এই সুস্পষ্ট বার্তার ফলে e-KYC নিয়ে অযথা আতঙ্ক ও হয়রানির হাত থেকে বাঁচলেন লক্ষ লক্ষ সাধারণ গ্রাহক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *