৭০ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান! জমির মালিকানা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

৭০ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান! জমির মালিকানা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সাত দশক ধরে চলা এক পারিবারিক সম্পত্তি বিবাদের ঐতিহাসিক নিষ্পত্তি ঘটাল সুপ্রিম কোর্ট। ১৯৫৭ সালে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় ১৫ বিঘা জমি কেনা নিয়ে শুরু হওয়া এই আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছিল এক পরিবারের চার প্রজন্ম। অবশেষে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে মিলল সমাধান।

কী ছিল ঘটনা?

মামলার সূত্রে জানা গিয়েছে, ১৯৫৭ সালে উত্তরাখণ্ডের হরিদ্বারে ১৫ বিঘা জমি কিনেছিলেন আবেদনকারী শরাফত আলির পূর্বপুরুষেরা। কিন্তু সেই জমির দখল ও মালিকানা নিয়ে পরবর্তীকালে জটিল আইনি বিবাদ দানা বাঁধে। মামলাটি দীর্ঘ ৭০ বছর ধরে বিভিন্ন স্তরে ঝুলে ছিল। অবশেষে শরাফত আলির পরিবারের দীর্ঘ লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট ১৯৫৭ সালে স্বাক্ষরিত সেই পুরোনো বিক্রির দলিলটিকে আইনি স্বীকৃতি দিয়েছে।

আদালতের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শরাফত আলির পরিবার। দীর্ঘ চার প্রজন্মের পর অবশেষে জমির ওপর তাদের বৈধ অধিকার প্রতিষ্ঠিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *