হয়রানি রুখতে সমস্ত থানায় উইমেন হেল্প ডেস্ক! শুরু বিশেষ প্রশিক্ষণ
July 10, 202610:53 am

নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের সমস্ত থানায় চালু হলো উইমেন হেল্প ডেস্ক। উদ্যোগটি কার্যকর করতে ১৮৩ জন মহিলা অফিসারকে নিয়ে পিটিএস-এ বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, দু-মাস পর এর পর্যালোচনা হবে এবং আগামীতে বাকিদেরও ধাপে ধাপে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অভিযোগ জানাতে এসে মহিলাদের যাতে হয়রানির শিকার হতে না হয়, সেজন্য জিরো এফআইআর করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নারী সুরক্ষায় জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই রাজ্যে ৫০০টি থানায় এই হেল্প ডেস্ক চালু হচ্ছে। পাশাপাশি ইভটিজিং রুখতে দুর্গা স্কোয়াড এবং মহিলা পুলিশদের জন্য ২১৩টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে।