রাজ্য বিজেপিতে আর ঠাঁই নেই ঘাসফুলের! ৩ সাংসদকে নিলেও নিচুতলা নিয়ে কী বললেন শমীক?

রাজ্য বিজেপিতে আর ঠাঁই নেই ঘাসফুলের! ৩ সাংসদকে নিলেও নিচুতলা নিয়ে কী বললেন শমীক?

রাজ্য বিজেপির নিচুতলায় আর কোনোভাবেই তৃণমূলীকরণ হবে না। শুক্রবার উলুবেড়িয়ার এক সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের এমনই কড়া বার্তা দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সম্প্রতি সংসদীয় রাজনীতির স্বার্থে এবং বিল পাশের সুবিধার্থে কেন্দ্রীয় স্তরে তৃণমূলের তিন পদত্যাগী সাংসদ সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেবকে পদ্মশিবিরে নেওয়া হয়েছে।

এই দলবদলের জেরে কর্মীদের বিভ্রান্তি দূর করতে শমীক আশ্বস্ত করেন যে, কেন্দ্রীয় স্তরে ওই তিন নেতাকে দলে নেওয়ার উদ্দেশ্য একেবারেই আলাদা। এর অর্থ এই নয় যে রাজ্যে যথেচ্ছভাবে তৃণমূল নেতাকর্মীদের গেরুয়া শিবিরে টানা হবে। তিনি সাফ জানান, ভালো বা খারাপ তৃণমূল বলে আলাদা কিছু হয় না। তৃণমূলের জন্য বিজেপির দরজা পুরোপুরি বন্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *