বুকের ভেতর আস্ত পাকস্থলী! সরকারি হাসপাতালে প্রৌঢ়ার বিরল অস্ত্রোপচার
July 12, 20261:46 pm

গত দু’বছর ধরে তীব্র বুক জ্বালা ও হজমের সমস্যায় ভুগছিলেন ৫৮ বছর বয়সী নমিতা হালদার। সাধারণ অ্যাসিডিটি ভেবে ওষুধ খেলেও কমেনি কষ্ট। অবশেষে এম আর বাঙুর সরকারি হাসপাতালে পরীক্ষা করে দেখা যায় এক চাঞ্চল্যকর তথ্য। প্রৌঢ়ার পাকস্থলীটি ডায়াফ্রামের স্বাভাবিক ছিদ্র দিয়ে বুকের মধ্যে উঠে এসেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘হাইয়াটাস হার্নিয়া’ নামে পরিচিত।
এই জটিল পরিস্থিতি থেকে রোগীকে বাঁচাতে বিশিষ্ট সার্জন ডা. মাখনলাল সাহার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। তিন ধাপের এই ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারে বুকে উঠে যাওয়া পাকস্থলীকে পেটে ফিরিয়ে এনে ডায়াফ্রামের ছিদ্রটি ছোট করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অ্যাসিড রিফ্লাক্স রোধে ‘নিসেন ফান্ডোপ্লিকেশন’ পদ্ধতিতে একটি কৃত্রিম ভালভ তৈরি করে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন চিকিৎসকেরা।