বন্ধুর ঘরেই চরম বিশ্বাসঘাতকতা, ঠাকুরপুকুরে রাতের অন্ধকারে যুবতীর সঙ্গে কী ঘটল জানলে শিউরে উঠবেন

শনিবার রাতে কলকাতার ঠাকুরপুকুর এলাকায় বন্ধুর বাড়িতে গিয়ে চরম নির্যাতনের শিকার হলেন এক যুবতী। প্রধান অভিযুক্ত তথা ওই যুবতীর বন্ধুর বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, নির্যাতিতার পোশাক কেড়ে নিয়ে অভব্য আচরণ করার পাশাপাশি তাঁর মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয় বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অসৎ উদ্দেশ্যে ফোনটি কাড়া হয়েছিল বলে দাবি করেছেন নির্যাতিতা।
ঘটনার তদন্তে নেমে ঠাকুরপুকুর থানার পুলিশ ইতিমিধ্যেই প্রধান অভিযুক্তসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে এবং উদ্ধার করা হয়েছে যুবতীর মোবাইল ফোনটি। মূল অভিযুক্তের আরও দুই বন্ধু ঘটনার পরে ওই বাড়িতে এলেও এই অপরাধে তাঁদের প্রত্যক্ষ কোনো যোগসূত্র এখনও মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।