হেডফোন ছাড়া মেট্রোয় গান শুনলেই আড়াই হাজার টাকা জরিমানা!
July 13, 20264:14 pm

মেট্রোয় যাতায়াতের সময় হেডফোন ছাড়া জোরে গান শুনলে বা কথা বললে এবার থেকে গুনতে হবে কড়া মাশুল। অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চেন্নাই মেট্রো এক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাম্প্রতিক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, জন বিশ্বাস আইন ২০২৬-এর সংশোধনীর মাধ্যমে জরিমানার অঙ্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে একেবারে আড়াই হাজার টাকা করা হয়েছে।
গত মাসে চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষায় একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে। সেখানে নিয়ম মেনে মেট্রোয় ওঠা এবং হেডফোন ব্যবহারের মতো আবশ্যিক বিষয়গুলোতে জোর দেওয়া হয়। কর্তৃপক্ষের এই পদক্ষেপে যাত্রীরা দারুণ স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তবে কলকাতা মেট্রোয় এমন নিয়ম কবে থেকে চালু হবে তা নিয়ে নিত্যযাত্রীদের মনে প্রশ্ন উঠলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি।