মাদ্রাসায় কর্মী নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়, খারিজ ৩৫০টিরও বেশি পিটিশন

মাদ্রাসায় কর্মী নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়, খারিজ ৩৫০টিরও বেশি পিটিশন

রাজ্যের অনুমোদিত মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ সংক্রান্ত ৩৫০টিরও বেশি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই রিট পিটিশনগুলোর কোনো মেরিট বা গ্রহণযোগ্যতা নেই। শুনানির জন্য বেছে নেওয়া বিশেষ ১৩টি আবেদনের কোনোটিতেই আদালতকে সন্তুষ্ট করতে পারেননি আবেদনকারীরা। ফলে সমস্ত আবেদনই খারিজের সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। এর আগে মাদ্রাসার ম্যানেজিং কমিটিগুলোর কর্মী নিয়োগের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দত্ত।

এই রায়দানের আবহেই খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সরকারি সিলেবাস বা প্রকল্পের সঠিক বাস্তবায়ন খতিয়ে দেখতে ১২টি জেলার খারিজি মাদ্রাসায় সরকারি অফিসারদের পরিদর্শনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতর। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পরিদর্শন শেষ করে ২১ জুলাইয়ের মধ্যে নবান্নে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিশেষ পরিদর্শন এবং সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের শিক্ষা ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *