তারকেশ্বরে শ্রাবণী মেলায় এবার বিরাট চমক! চন্দননগরের আলোয় সাজছে গোটা মন্দির চত্বর

পরিবর্তনের বাংলায় এবার শ্রাবণী মেলাকে জাতীয় উৎসবের মর্যাদা দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। পুণ্যার্থীদের আবেগের কথা মাথায় রেখে এই প্রথমবার তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকা সাজানো হচ্ছে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জায়। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ পথ এবার আলোর জাদুতে সেজে উঠছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণার পরেই জোরকদমে শুরু হয়েছে শিবের মূর্তি, ত্রিশূল, ডমরু ও কাশী বিশ্বনাথের আদলে চোখধাঁধানো গেট তৈরির কাজ।
অকাল মরশুমে এমন বিশাল কাজের বরাত পেয়ে উচ্ছ্বসিত চন্দননগরের আলোক শিল্পীরা। সাধারণত জগদ্ধাত্রী পুজোর পর তাঁদের হাতে বড় কোনও কাজ থাকে না, তাই সরকারের এই উদ্যোগ শিল্পীদের মুখে হাসি ফুটিয়েছে। তাঁরা নতুন সরকারকে সাধুবাদ জানালেও দাবি করেছেন, আগামীতে অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাজ বণ্টিত হলে আরও বেশি শিল্পী উপকৃত হবেন। আপাতত শেষ মুহূর্তের ব্যস্ততায় মেতে রয়েছেন সবাই।