তৃণমূল সাংসদ দোলা সেনকে ঘিরে বিক্ষোভ! দুর্গাপুরে কালো পতাকা ও ‘চোর’ স্লোগান

রাজ্যে পালাবদলের পর ফের বিক্ষোভের মুখে তৃণমূল নেতৃত্ব। সোমবার দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে দেখা করে বেরনোর সময় তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখান বিজেপি কর্মীরা। পাশাপাশি তাঁর গাড়ি আটকে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এতে রাস্তায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
এই বিক্ষোভ নিয়ে বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা এখন বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। তাই ‘খারাপ তৃণমূল’-এর সঙ্গে যুক্ত দোলাকে কালো পতাকা দেখানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কালীঘাটপন্থী নেতাদের বিরুদ্ধে লাগাতার জনরোষ দেখা যাচ্ছে। এর আগে সাংসদ মহুয়া মৈত্রকেও কালো পতাকা ও ডিম-হামলার মুখে পড়তে হয়েছিল। এদিনের ঘটনা সেই ধারাবাহিক ক্ষোভেরই বহিঃপ্রকাশ।