নিখোঁজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, নিউটাউনের খালে মিলল দেহ

নিখোঁজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, নিউটাউনের খালে মিলল দেহ

কেষ্টপুরের বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিন্দম সেনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের যাত্রাগাছি নন্দননগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে চাকরি হারানোর পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গত শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ একটি লাল রঙের ব্যাগ ও চায়ের ফ্লাস্ক নিয়ে ফ্ল্যাট থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি ওই যুবক।

পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল বাগজোলা খালে তল্লাশি শুরু করে। অবশেষে সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা খালে দেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা নিখোঁজ অরিন্দমের দেহ শনাক্ত করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, চাকরি হারানোর মানসিক অবসাদের জেরেই খালে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *