ধর্ষণের অভিযোগে গ্রেফতার ম্যানেজার, কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী শ্রাবন্তী!

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ম্যানেজার, কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী শ্রাবন্তী!

ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার অর্ঘ্য মুখোপাধ্যায়। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে সোমবার আদালতে পেশ করে। অর্ঘ্যের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে শ্রাবন্তী জানিয়েছেন, অবিলম্বে তিনি অর্ঘ্যকে ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন।

২০২৪ সাল থেকে ‘ট্যালেন্টওয়ালা’ সংস্থার মাধ্যমে অর্ঘ্য তাঁর পেশাগত দায়িত্ব সামলাচ্ছিলেন। শ্রাবন্তী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্ঘ্য তাঁর হয়ে কোনও কাজ করবেন না। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ওই সংস্থাকেও অনুরোধ করেছেন। পাশাপাশি অভিনেত্রী স্পষ্ট করেছেন, অভিযুক্তের ব্যক্তিগত আচরণ বা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত ধারণা নেই। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই তিনি এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *