মেদিনীপুরের নামী স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রকে যৌন নির্যাতন, ধামাচাপা দেওয়ার অভিযোগে রণক্ষেত্র চত্বর

মেদিনীপুরের নামী স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রকে যৌন নির্যাতন, ধামাচাপা দেওয়ার অভিযোগে রণক্ষেত্র চত্বর

পশ্চিম মেদিনীপুরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণীর এক পড়ুয়াকে শৌচাগারে আটকে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্কুলেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গত শুক্রবারের এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে সোমবার সকাল থেকেই স্কুল চত্বরে পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান শয়ে শয়ে অভিভাবক। অভিযুক্তকে আড়াল করার চেষ্টা এবং অসহযোগিতার দায়ে স্কুলের প্রিন্সিপালের পদত্যাগ ও ঘটনার মদতদাতা শিক্ষকদের সাসপেনশনের দাবিতে গেটের সামনে ধর্নায় বসেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

ইতিমধ্যেই পকসো (POCSO) আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে এবং আদালত তাকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুরো ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে তদন্ত প্রক্রিয়ার সরাসরি তদারকি করছেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পুলিশ ইতিমধ্যেই স্কুলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য পৃথক শৌচাগার ও আয়া মোতায়েনসহ স্কুলের অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাতে একাধিক কড়া নির্দেশিকা জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *