নামফলকহীন ভাড়া বাড়ি থেকে বিশ্বের ত্রাস! ২৫ বছর পর ফাঁস ব্রহ্মোসের গোপন কাহিনি

নামফলকহীন ভাড়া বাড়ি থেকে বিশ্বের ত্রাস! ২৫ বছর পর ফাঁস ব্রহ্মোসের গোপন কাহিনি

১৯৯৯ সালে দিল্লির এক নামফলকহীন ভাড়া বাড়ি থেকে চরম গোপনীয়তায় শুরু হয়েছিল ভারতের ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকল্পের কাজ। বহুজাতিক সংস্থার নামে ছদ্ম-বিজ্ঞাপন দিয়ে কর্মী নিয়োগ করা হতো, প্রার্থীরাও জানতেন না তাঁরা কোন প্রতিরক্ষা প্রকল্পে যুক্ত হচ্ছেন। দীর্ঘ ২৫ বছরের পথ পেরিয়ে সেই ব্রহ্মোস আজ ভারতের তিন সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান কৌশলগত সম্পদ। অভাবনীয় সাফল্যের পর বর্তমানে ফিলিপিন্স, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র রফতানি করছে ভারত।

ব্রহ্মোসের এই যুগান্তকারী যাত্রার বীজ বোনা হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসরুমে। প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘মিসাইল ম্যান’ এপিজে আবদুল কালামের অনুপ্রেরণায় প্রতিষ্ঠাতা ড. এ. শিবথানু পিল্লাই প্রথম এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন। পরবর্তীতে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয় বিশ্বের অন্যতম সেরা এই সুপারসনিক মিসাইল। ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কভা নদীর নাম মিলিয়ে এর নামকরণ করা হয় ‘ব্রহ্মোস’, যা আজ বিশ্বমঞ্চে ভারতের গর্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *