মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা, রথযাত্রায় ৫ লক্ষ টাকার অনুদান ও বড় চমক

মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা, রথযাত্রায় ৫ লক্ষ টাকার অনুদান ও বড় চমক

রাজ্যে রথযাত্রার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আর শুধু ট্রাফিক পুলিশ পাঠিয়ে দায়িত্ব শেষ নয়, রথযাত্রা উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে সরকার। পশ্চিমবঙ্গের মোট ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার মেলায় বিশেষ সেবাকেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখান থেকে ভক্তদের ন্যূনতম প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা হবে। এই জনকল্যাণমূলক উদ্যোগে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট কমিটিগুলিকে যুক্ত করা হয়েছে।

দশকের পর দশক ধরে চলা প্রায় ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সরকারি অনুদানের টাকা দিয়ে পুরনো ও জীর্ণ রথগুলি সংস্কার করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা এবার এই তালিকায় স্থান পাননি, তাদের হতাশ না হয়ে সঠিক তথ্য জেলাশাসক বা তথ্য ও সংস্কৃতি দফতরে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে পরবর্তী সময়ে তারা এই অনুদান পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *