হঠাৎ বঙ্গে শিবরাজ সিং চৌহান, রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে হাইভোল্টেজ বৈঠক ও নৈশভোজ

হঠাৎ বঙ্গে শিবরাজ সিং চৌহান, রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে হাইভোল্টেজ বৈঠক ও নৈশভোজ

দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে আজ সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নৈশভোজে যোগ দেবেন তিনি। সেখানে মূলত রাজ্যের কৃষি, আবাসন, কর্মসংস্থান এবং কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এরপর আগামীকাল নবান্নে কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত থাকবেন।

নবান্নের এই হাইভোল্টেজ বৈঠকে পিএম-কিষাণ, ফসল বিমা যোজনা, ১২৫ দিনের কাজ এবং গ্রামীণ সড়ক ও আবাসন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি রাজ্যের পাটভিত্তিক শিল্প, গ্রামীণ উদ্যোগ ও মহিলাদের আয় বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী ব্যারাকপুরে আইসিএআর-ক্রিজাফ (ICAR-CRIJAF)-এর পাটচাষি, কৃষি বিজ্ঞানী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করবেন। অন্যদিকে, রাজ্যে নতুন বিনিয়োগ টানতে এবং ল্যান্ড ব্যাংকের ব্লু-প্রিন্ট তৈরি করতে সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার গঠিত ৬ সদস্যের বিশেষ মন্ত্রিগোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *